বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঝালকাঠিতে বাংলাদেশ প্রতিদিনের ১৬ তম পদার্পণ উপলক্ষ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভা

মাসুদ সিকদার
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪৩ Time View

বাংলাদেশের গণমাধ্যমে জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৬তম পদার্পণ উপলক্ষ্যে ঝালকাঠিতে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিদিনের ঝালকাঠি জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদারের সঞ্চালনায় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কাওসার হোসেন, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ডেপুটি এটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা জজ কোর্টের পিপি আ্যাড. মাহেব হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাড. আককাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এড. ফয়সাল খান (এপিপি), ঝালকাঠি প্রেসক্লাবের অ্যাড. আসম মাহমুদুর রহমান পারভেজ ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন ।

বক্তারা বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রশংসা করেন এবং সংবাদপত্রটির নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান। তারা দেশে ও দেশের বাইরে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশেষ করে জুলাই-আগস্টের বিপ্লবের সময় মিডিয়ার ভূমিকা স্মরণ করেন।

এ সময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের স্বার্থে সংবাদপত্রের অবদানের কথা তুলে ধরেন এবং এর মতো আরও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার আহবান জানান। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ প্রতিদিন পাঠক প্রিয়তায় শীর্ষ অবস্থানে থাকায় এ সাফল্য অব্যহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category