বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৬৫ Time View

মাহমুদ সন্দ্বীপ প্রতিনিধি :: চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) সন্দ্বীপ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের মোস্তাফিজুর রহমান ক্রিড়াঙ্গনে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে আজিমপুর উচ্চ বিদ্যালয় ও গাছুয়া কাটঘর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা। খেলার দ্বিতীয়ার্ধে ১ গোলে এগিয়ে যায় কাটঘর ফাজিল মাদ্রাসা ।

শেষ পর্যন্ত ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় কাটঘর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা । খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (ইউএনও) রিগ্যান চাকমা।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন, উপজেলা এলজিইডি অফিসার আবদুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আজিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রকি প্রমুখ।

খেলা সঞ্চালনা করেন ফসিউল আলম ও সোহেল রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category