বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত আসাদুলের মরদেহ উত্তোলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ Time View
Oplus_131072

সাদেকুল ইসলাম,
বিরল(দিনাজপুর) প্রতিনিধি:দাফনের ৫ মাস পর ময়না তদন্তের জন্য দিনাজপুরের বিরলে কবর থেকে তোলা হলো জুলাই আগস্ট বিপ্লবে ঢাকায় নিহত হওয়া আসাদুল হক বাবুর মরদেহ।

সোমবার দুপুরে উপজেলা (ভার:) নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসতেহাক আহমেদ এর উপস্থিতিতে আসাদুল হক বাবুর গ্রামের বাড়ী বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পঠানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ওসি আব্দুস ছবুর প্রমূখ।
সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী জানান, মৃত্যুর পর তার মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। তাই বিজ্ঞ আদালতের আদেশক্রমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়না তদন্তের জন্য মরদেহটি উত্তোলন করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশ পাঠানো হবে এবং ময়না তদন্তের পরে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিছিলে যোগদানের জন্য আসাদুর হক বাবু বের হয়। পথিমধ্যে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্থা এলাকায় পৌছালে গুলির আঘাতে তিনি নিহত হন। পরবর্তীতে তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলার দায়িত্ব দেয়া হয় সিআইডিকে এবং মামলার প্রেক্ষিতে ময়না তদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category