প্রেস বিজ্ঞপ্তি :: সামার সেমিস্টার ২০২৪ এর নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়ার জন্য জার্মান বিশ^বিদ্যালয় বাংলাদেশে ২৬/০৪/২০২৪ইং তারিখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকিত করেন প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়া, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, ট্রেজারার, জিইউবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম ইকবাল হোসেন। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহা. শাহজাহান, ডীন, বায়ো এন্ড হেলথ সায়েন্সেস, জনাব মোঃ আবুল কালাম আজাদ,রেজিষ্টার এবং জনাব মোঃ আব্দুল কাদির,কাউন্সিলর,১৮নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন বিভাগের পুরাতন ছাত্র-ছাত্রীরা নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন “জীবনে সাফল্য অর্জনের জন্য তোমাদের কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে একাগ্রতা উপর। একাগ্রচিত্তে কাজ করলে চুড়ান্ত লক্ষ্য অর্জন সহজ হয়।” তিনি আরও বলেন, “আবেগের নিয়ন্ত্রণ এবং যৌক্তিক মানুষ হওয়া ছাড়া জীবনে সাফল্য অর্জন করা অনেক কঠিন।” তিনি ছাত্র-ছাত্রীদেরকে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের জন্য বিশেষ পরামর্শ দেন। অত্রবিশ^বিদ্যালয়ের মাননীয় উপচার্য নৈতিকতা মূল্যবোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের সর্বোচ্চ আত্বনিয়োগের আহŸান জানান। বিশ^বিদ্যালয়ের মাননীয় ট্রেজারার তার বক্তব্যে বলেন, “আমরা তোমাদেরকে এমন এক সময় বরণ করে নিচ্ছি যখন সারা বিশে^ চলছে অর্থনৈতিক মন্দা, যুদ্ধ ও মৌলবাদের কড়াল গ্রাস।
এসব মোকাবিলা করে তোমরা সুন্দর পৃথিবী গড়ে তুলবে। এছাড়াও বিশ^বিদ্যালয়ের বায়ো এন্ড হেলথ সায়েন্সে ডীন প্রফেসর ড. মুহা.শাহজাহান বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও শিক্ষকমন্ডলীদের কে অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেন। বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার, জিইউবি। বিশ^বিদ্যালয়ের শৃংখলা ও পরীক্ষাকার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন যথাক্রমে জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যবসা প্রশাসন বিভাগ ও জনাব মোঃ সাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)। আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।