শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ- জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭৫০ গ্রাম মাদক সহ ৩ মাদক কারবারি আটক হয়েছে। আটককৃত মাদক কারবারি জামালপুর জেলার মেলান্দহ থানার কাপাসহাটিয়া গ্রামের মৃত আজম শেখের ছেলে ১/মোঃ ভাজন মিয়া (৬৫),২/ সোহেল রানা (২২),৩/ মোছাঃ রিমা,আলোচি বেগম (৩৫) উভয় পিতাঃ ভাজন মিয়া। শুক্রবার সকালে ৭ঃ ৫০ মিনিটে জামালপুর জেলার মেলান্দহ থানাধীন কাপাসহাটিয়া গ্রামে ১নং আসামি মোঃ ভাজন মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
জামালপুর ডিবি (ওসি),কাজী শাহ নেওয়াজের নেতৃত্বে এস আই(নিঃ)মোঃ মোশারফ হোসেন পিপিএম ও তার সঙ্গিও ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন। পরে আসামীদয়কে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরন করা হয়।