বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা- কুড়িগ্রামে জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View
Oplus_131072

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন এমন কোন কর্মকান্ড করবেন না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। চাঁদাবাজি ও দখল বাণিজ্য এবং মামলা বাণিজ্য বন্ধ করতে হবে।

জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় ফিরে আসার সুযোগ পাবে ফ্যাসিস্টরা । জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে।
শুক্রবার (২৪জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার উন্নয়ন নামে ২৬ লাখ কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না।
আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সকল হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে।

প্রধান অতিথি ডা.শফিকুর রহমান আরো বলেন ১৯৭২ সালের ১০ জানুয়ারী থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারী অদ্যবধি পর্যন্ত দীর্ঘ ৫৩ বছরের প্রত্যেকটি খুন,গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হবে। যারা বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে জুলুমভাবে অত্যাচার করেছে, জমি দখল করেছেন,ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে,অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন,তাঁদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকী’র সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন -জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন ও অধ্যাপক আজিজুর রহমান স্বপন,কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন,অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহাজালাল সবুজ ও স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত কর্মী সম্মেলন সফল করতে জেলার প্রত্যেকটি ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে জামায়াতে ইসলামী ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী সকালে সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়ে জামায়াতে আর্দশকে কুড়িগ্রামের মাঠিতে প্রমাণ করে।

সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন সরকারি যেকোনো বাজেট বাস্তবায়নে অন্য কারো পকেটে যেন ৯০ ভাগ ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা নষ্টের মুখেমুখি করেছে,কুড়িগ্রামের ফেলানী আজ সারা বিশ্বের কাছে নন্দিত।

সকল ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category