শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিজয়নগরে গাউছিয়া আজিজিয়া যুব কমিটির উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল মদনে ১১ বছর শিশুকে জোরপূর্বক ভাবে বিয়ে করার অভিযোগ উঠেছে বিজয়নগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং অটোরিক্সাসহ আটক-৩ তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু হায়দরগঞ্জ বাজারে ৮ জন নাইট গার্ডের ব্যবস্থায় স্বস্তিতে ব্যবসায়ীরা শান্তিগঞ্জ উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত ‎‎ফেইসবুকে সম্পর্ক করে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে গণধর্ষণ আটক-৩ রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে যাটিকা অভিযান ভৈরবে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জলঢাকায় চোরাই অটোগাড়ী উদ্ধার সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

২৯ নভেম্বর ২০২৩,নীলফামারী প্রতিনিধিঃ – নীলফামারীর জলঢাকায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরি যাওয়া ৩টি অটোগাড়ী উদ্ধার সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় এবং জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল বিভিন্ন এলাকায় টানা ৮ ঘন্টার অভিযান চালিয়ে চুরি যাওয়া ৩টি অটোগাড়ী উদ্ধার সহ আন্তঃজেলা চোর চক্রের এই তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন,কাউনিয়া উপজেলার রাজিব টেপামধুপুরের আব্দুল আউয়ালের ছেলে সাজু আহমেদ পায়েল (৩১),রংপুর হাজিরহাট আরপিএমপি’র দক্ষিণ বিন্নাটারী গ্রামের আব্দুস সামাদের ছেলে মিজানুর রহমান বাবু (৪০) ও মৃত নুর ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। পায়েল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি চুরি মাললা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এবিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন,গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা চুরি যাওয়া ৩টি অটোগাড়ী উদ্ধার করেছি। এছাড়াও ধৃত আসামিরা চেতনা নাশক ঔষুধ খাওয়াইয়া অজ্ঞান করে কৌশলে অটো গাড়ি চুরি করে আসছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category