সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে সাপুড়েসহ ৩ জন আক্রান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:: জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থানে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন সাপুড়েসহ তিন ব্যক্তি। এদের মধ্যে গুরুতর আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে জয়পুরহাট পৌরসভার কর্মচারী ও পৌর শহরের মণ্ডলপাড়া মহল্লার মৃত আব্দুল করিমের ছেলে সেহেল রানা ওরফে শিমু (৪৫) সাপের কামড়ে আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, সকাল ৭টার দিকে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত কোরবান আলী প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৫৪) বাড়ির বাইরে ছোট একটি সাপের কামড়ে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান।

অন্যদিকে, গত রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন (৩৫) মাত্রাই বাজারে আরেক সাপুড়ে আব্দুল খালেকের ব্যাগ থেকে সাপ বের করে নেওয়ার সময় কামড়ে আক্রান্ত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাপের কামড়ে আক্রান্ত কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের সাপুড়ে গোলজার হোসেন বলেন, ‘আমি জীবনে অনেক সাপে কামড়ানো জটিল রোগীকে সুস্থ করেছি। আজ সাপের কামড়ে আক্রান্ত হয়ে নিজের চিকিৎসা করতে পারি নাই। আমি নিজেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। সাপের কামড়ের কী যন্ত্রণা বুঝতে পারছি।’

জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. শহীদ হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ জন রোগী সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সোহেল রানা নামে এক রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। রোগীদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category