বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ছয় কেজি গাজা ও ফেনসিডিল সহ আটক-১

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ Time View

মোঃ মেহেদী হাসান সোহাগ কুয়াকাটা :: পটুয়াখালীর মহিপুরে ৬ কেজি গাজা ও ২ বোতল ফেনসিডিল সহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত সুজন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা। সে একই এলাকার সুজনের  হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টা থেকে  ৯টা পর্যন্ত  আলীপুর থ্রী পয়েন্ট এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় কাছ থেকে একটি কলেজ ব্যাগে হলুদ পলিতে মোড়ানো ৪ টি পোটলায় ৬ কেজি গাজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে। সে একাধিক মাদক মামলার আসামী। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, সে একাধিক মাদক মামলার আসামী, নিয়মিত চেকপোস্ট’র ভিত্তিতে ডিউটিরত ফোর্স

অভিযান পরিচালনা করে আলীপুর থ্রী পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬ কেজি গাজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category