বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১ লক্ষ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

জামাল উদ্দীন কক্সবাজার :: কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফের হোয়াইক্যং কাঞ্জর পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে মোঃ ইরফান (২২)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে  টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ মেজরের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এরউ প্রেক্ষিতে বিজিবির উনচিপ্রাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।কিছুক্ষণ পর টহলদল ৫ জন ব্যক্তিকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখে।

তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল ধাওয়া করে তাদের মধ্য থেকে একজনকে আটক করতে সক্ষম হয় এবং অপর ব্যক্তিরা তাদের হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান,আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category