সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি ::গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পূর্ব পাইককান্দি গ্রামে পূর্ব শত্রুতার জেরে শান্ত সিকদার (১৪) নামের ৬ষ্ঠ শ্রেণির বাক প্রতিবন্ধী এক মেধাবী শিক্ষার্থীকে টাকা চুরির মিথ্যা অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর, কথিত শালিস বৈঠকে জোর করে অর্থ জরিমানা, জরিমানার অর্থ আদায়ে নানা ধরনের হুমকি-ধমকি প্রদান, পরে জরিমানা আদায়ে ব্যর্থ হয়ে জোর করে ভিকটিমকে বিষপানে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মুদি দোকানদার আকবর সরদার ও তার লোকজনের বিরুদ্ধে।

গত ২২ আগস্ট রাতে ভিকটিম শান্তকে অচেতন অবস্থায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনেরা। সে এখনো শঙ্কামুক্ত নন বলে জানান তার চিকিৎসক।

পরে ভিকটিম শান্তের মা হ্যাপি বেগম গোপালগঞ্জ সদর থানায় এঘটনায় অভিযুক্ত আকবর সরদার গং সহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী শান্তের বাবা তৌফিক সিকদার গণমাধ্যমকে জানান, আমার বাক প্রতিবন্ধী ছেলেকে তারা অন্যায় ভাবে মারধর করে উল্টো ১১ হাজার টাকা অর্থ জরিমানা করে এবং সেই জরিমানার অর্থ না পেয়ে তাকে জোর করে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিলোl আমি আপনাদের মাধ্যমে সরকারের নিকট তাদের কঠিন বিচার চাই।

এ ঘটনায় পাইককান্দি ইউপি চেয়ারম্যান ভূঁইয়া মোহাম্মদ ইছানুর রশীদ রিপন বলেন, আমি বিষয়টি জানতাম না পরে যখন বাজারে তদন্তে পুলিশ এসেছে তখন জেনেছি, আমি হাসপাতালেও ভিকটিমকে দেখতে গিয়েছি। আগে সে সুস্থ হোক তারপর শালিস-বিচার দেখা যাবে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এস আই মোঃ রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সাথে কথা বলেছি এবং হাসপাতালেও ভিকটিমকে দেখতে গিয়েছি।

ভিকটিম তখনও অচেতন ছিলো। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগীর পরিবার যদি থানায় আইনি সহায়তা চান তাহলে আমরা তা দিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category