বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি ককটেল উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১২ Time View

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবস্থিত ওদুদ বিনোদন পার্কের পিছনে জঙ্গলের মধ্যে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রেখেছে। এ সংবাদের প্রেক্ষিতে অদ্য ০৫ অক্টোবর ২০২৪ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহলদলসহ সেনাবাহিনী এবং পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুপুর ১২টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মোঃ ইউসুফ রানা, পিতা-মৃত আব্দুস সালাম এর আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞ এর উপস্থিতিতে ব্যাগটি খোলার পর একটি প্লাষ্টিকের বালতির মধ্য হতে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সীমান্ত এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category