শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার 

মাহিদুল ইসলাম ফরহাদ
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৪ Time View

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি::চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়ার মাদক কারবারি শামসুদ্দীন কালু (৫০) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭ টার সময় আসামির বাড়ীর সামনে দেহ তল্লাশী করে তাকে আটক করা হয়। 

ডিএনসি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় জেলা কার্যালয়ের (ক-সার্কেলের) পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক টিম জেলার বারঘোরিয়া ইউনিয়নের নতুন বাজার নীল কুঠীর মাঠ গ্রামের

মৃত আব্দুল বাসেদ বিসুর ছেলে শামসুদ্দীন কালু (৫০) কে নিজ বাড়ীর প্রবেশ গেইটের সামনে ঘেরাও করে তার দেহ তল্লাশী করে ব্যাগের মধ্যে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনাস্থল হতে আসামী শামসুদ্দীন কালু কে গ্রেফতার করা হয়। আসামি জিজ্ঞাসাবাদে ফেনসিডিল ব্যবসার কথা স্বীকার করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category