বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফ কে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ ::চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে ২০১৭ সালের প্রহেলা জুলাই গুম হওয়া আরিফ কে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় গুম হওয়া আরিফুল এর স্ত্রী মোসাঃ মাজেরা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বামী কে জীবিত অবস্থায় ফিরে পেতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ,দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, আরিফুল এর ছোট ভাই সোহেল রানা,চাচা জালাল উদ্দীন, বড় ভাই বিপলব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মারকলিপিতে উল্লেখ করেন আরিফুল কে গত ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ আনুমানিক দুপুর আড়াই টার সময় কোচিং চলাকালীন সময়ে আরিফুলকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বার বার থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি এমনকি আমাদেরও গুম করার জন্য হুমকি প্রদান করে।

জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে স্বামী আরিফুল কে জীবিত ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিতে অনুরোধ জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category