মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

চাঁদপুরের কচুয়া উপজেলায় আলু চাষে ব্যস্ত কৃষকরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ Time View

ইমরান হক – স্টাফ রিপোর্টার:- অগ্রহায়নের শুরুতে বৃষ্টি হওয়ায় ক্ষতি পুষিয়ে তুলতে চাঁদপুরের কচুয়ায় আলু রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকাতে আলু রোপন শুরু হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নের বেশির ভাগ কৃষকই আলুবীজ রোপণ করছেন। উপজেলায় এখন আলু রোপণের ধুম পড়েছে। এলাকাগুলোর বিস্তীর্ণ জমিজুড়ে আলুচাষিরা এখন মহাব্যস্ত আলু রোপণে। বসে নেই কৃষাণীরাও। আর কৃষক-গৃহকর্তারা জমিতে আলু রোপণ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। কচুয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,আমন ধানের মৌসুম শেষ হতে না হতেই শুরু হয় আলু আবাদের। চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। তবে লক্ষমাত্রার চেয়ে বেশি আবাদ হতে পারে আলু। নতুন মৌসুমের শুরুতে নতুন স্বপ্ন নিয়ে আলু চাষ করছেন। স্থানীয় কৃষকরা জানান,বিগত কয়েক বছর ধরে আলু লোকসান হলেও চলতি মৌসুমে আলুর দাম বেশি। এবার আলুর ভালো ফলন ও দাম পেতে আলুর বীজ রোপন করা হচ্ছে দ্রুত। আবহাওয়া অনুকুলে থাকলে ফলন ভালো হবে বলেও জানান কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার মো: মেজবাহ উদ্দিন বলেন, ইতিমধ্যে এ উপজেলার বিভিন্ন এলাকায় আলু রোপন শুরু হয়েছে। ভালো ফলন ও আয়ের আশায় তাদের বেশির ভাগ কৃষকই আলুবীজ রোপণ করছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন আলু রোপণের ধুম পড়েছে। ভালো ফলনে কৃষকদের সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category