বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

চলমান প্রক্রিয়ায় ভোট হলে নির্বাচনের পর আসতে পারে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন,চলমান প্রক্রিয়ায় ভোট হলে নির্বাচনের পর আসতে পারে পশ্চিমাদের নিষেধাজ্ঞা। এমনকি নতুন আরেকটি নির্বাচন হতে পারে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।ব্যারিস্টার পার্থ বলেন,সরকারের মাথায় এই চিন্তা আছে যে,বানোয়াট নির্বাচন করলে বৈশ্বিকভাবে কী কী চাপ আসতে পারে। বিশেষ করে বাংলাদেশের ওপর পশ্চিমাদের স্যাংশন,ইমবার্গো আসতে পারে এটা মাথায় আছে সরকারের এবং এটা নিয়ে তারা চিন্তায় আছে।  

বৈশ্বিক চাপগুলো সরকার নিতে পারবে কিনা, হাতে কোন অপশন আছে কিনা এগুলো নিয়ে ভাবছে সরকার। যদি না নিতে পারে,তাহলে আবার সংলাপ করে পুনরায় নির্বাচনে যেতে পারে সরকার। 

চলমান আন্দোলনে বিএনপি’র নেতৃত্ব কোন সংকট আছে কিনা?জবাবে ব্যারিস্টার পার্থ বলেন,চলমান আন্দোলনে বিএনপির কোন নেতৃত্ব সংকট নেই। নির্বাচন প্রতিহতের সক্ষমতা রয়েছে বিএনপির। ইচ্ছা করলে বিএনপি এই নির্বাচনে বাধা দিতে পারে। বিএনপি তার স্ট্র্যাজিতে চলছে। তারা প্রতিবাদের জায়গাটা ধরে রেখেছে। তারা যদি সিরিয়াসলি আবার মাঠে নামে,তাহলে আমার বিশ্বাস যে স্বাভাবিকভাবে নির্বাচন করাটা সরকারের জন্য কঠিন হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category