শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭২ Time View

চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

ফরিদপুর জেলা প্রতিনিধি:-ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।ইতোমধ্যে  উপজেলার নির্বাচনি ফলাফল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা

ঘোষিত ফলাফলে দেখা যায় চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন আনোয়ার আলী মোল্লা। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কাওছার হোসেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে নির্বাচিত হয়েছেন তানজিনা আকতার। 

চরভদ্রাসন উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম বলেন, ‘নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে আমরা সকল ধরনের নিরাপত্তার বলয় তৈরি করেছিলাম। সে কারণেই  উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনি ফলাফল নিশ্চিত করেছেন  উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  কাজী হেকমত আলী। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান পদে আনোয়ার আলী মোল্লা আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১০হাজার ৪শ৫৪ ভোট।

উপজেলার ভাইস চেয়ারম্যান পদে কাওছার হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৯৭৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৯৭১০ ভোট। 

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানজিনা আকতার প্রজাপতি প্রতীক নিয়ে ১০হাজার ৯শ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৮১০৩ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category