শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

চরভদ্রাসনে উপজেলায় ভোটার উদ্ধুদ্ধকরণ সভা অব্যাহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪২ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোটার উদ্ধুদ্ধকরণ সভা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার উপজেলার চারটি বিদ্যালয়ে পর্যায়ক্রমে ভোটার উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা স্থলগুলো হলো-উপজেলা সদরে পাইলট উচ্চবিদ্যালয় সভাকক্ষ, উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আমিনখার হাট উচ্চ বিদ্যালয়, চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সভাগুলো অনুষ্ঠিত হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে গ্রহনযোগ্য ভোটার সমাগমের লক্ষে উপজেলা প্রশাসন এসব সভার আয়োজন করে চলেছেন বলে জানা গেছে। বিদ্যালয় প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রতিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। সভাগুলোতে বিদ্যালয় শিক্ষকগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউপি সদস্য, ব্যাবসায়ী ও গন্যমান্য সহ স্থানীয় সুশিল সমাজ উপস্থিত ছিলেন। প্রতিটি সভায় নির্বাচনী আচরণবিধি ও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করার ব্যাপারে বিশদ আলোচনা হয়। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে এবং ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা রক্ষার জন্য ভোট কেন্দ্রে আনসার, পুলিশ, বিজেপি, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন থাকবে বলেও উপস্থিত সকলকে অবগত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category