রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

চট্টগ্রামে ৩১তম আন্তর্জাতিক বাণিজ্য( CITF)এর মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

আপোষ জয়ধর চট্টগ্রাম প্রতিনিধি:- ১৫ ফেব্রুয়ারী
বন্দর নগরীর রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (CITF)এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মেলা প্রসঙ্গে সংসদ সদস্য এম এ লতিফ বলেন, “অনেকেই প্রশ্ন তুলছেন খেলার মাঠে মেলা কেন?এটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কি না? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইন্টারন্যাশনাল ফেয়ার মানে বিদেশি পার্টিসিপেন্ট আসা নয়।আমার দেশীয় প্রোডাক্ট আমি প্রমোট করব। আপনারা সাংহায়,ওয়াজুতে গিয়ে দেখেন তাদের মেলাগুলো কেমন।

এফবিসিসিআই সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম বলেন, “এ মেলার বয়স ৩১ বছর,এখন পুরোপুরি যৌবনে। এখন এ মেলার জন্য পার্মেনান্ট ভেন্যু দরকার। আশা করছি আগামী দুই বছরের মধ্যে এটা আমরা করতে পারব।
চট্টগ্রাম চেম্বারের বর্তমান সভাপতি ওমর হাজ্জাজ বলেন, “আমাদের স্থায়ী কোনো ভেন্যু না থাকায় নির্দিষ্ট তারিখে মেলা আয়োজন করতে পারি না। অনেকের সাথে আলোচনা করলেও তারিখ নির্ধারণ করতে পারি না।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এ কে এম আকতার হোসেন,চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।এবারের মেলায় ৪০০টি স্টলে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের জন্য টিকেটের দাম ২০ টাকা ঠিক করা হয়েছে।বাংলাদেশি প্রতিষ্ঠান ছাড়াও ভারত, থাইল্যান্ড ও ইরানের প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category