বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক চাকরিজীবীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

মোঃ সানি জোবাইর রনি :: কক্সবাজারের চকরিয়ায় ইট ভর্তি ডাম্পারের (মিনি ট্রাক) চাপায় জিল্লুর রহমান জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি আবুল খায়ের কোম্পানির টোব্যাকো গ্রুপের এস‌ আর পদে কর্মরত ছিলেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল (২৪)। তিনি চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার মৃত শামসুদ্দিন পেশকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জুয়েল রোববার সকাল ৮টার দিকে আবুল খায়ের অফিস থেকে প্রোডাক্ট নিয়ে ফিল্ডে বের হন। পথে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে পৌঁছালে ইটভর্তি ডাম্পার (মিনি ট্রাক) জুয়েলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। পরে চকরিয়া থানা পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

চকরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আল-আমিন বলেন, আবুল খায়ের কোম্পানির গ্রুপের এস‌আর জুয়েল ট্রাকচাপায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category