শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঘোষণাবহির্ভূত বেনাপোলে শতকোটি টাকার ওষুধ আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি::মিথ্যা ঘোষণায় বেনাপোল বন্দরে আমদানিকৃত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত শতকোটি টাকার হোমিও মেডিসিন আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দাসংস্থা এনএস আই এর তথ্যের ভিত্তিতে।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পণ্য চালানটি জব্দ করা হয়। যার বিল অফ এন্ট্রি নম্বর-৬৮৭০৩, তারিখ ১৮/০৮/২০২৪।আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম ২৮/০৭/২০২৪ ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ হাজার ২০০ প্যাকেজের (গ্রোস ওয়েট) ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন-উরষঁঃরড়হ ১গ ৫০০সষ. উরষঁঃরড়হ ২০০ঈঐ – ৫০০সষ. উরষঁঃরড়হ ৩ঢ-৩০ ঈঐ ৫০০সষ. ও গড়ঃযবৎ ঞরহপঃঁৎব উ/অ. আমদানি করে। চালানটি বেনাপোল স্থলবন্দরে ৩৪ নম্বর সেডে রয়েছে। যার ম্যানুফেস্ট নম্বর ৬০১২০২৪০০২০০৪৬৩২১. তারিখ ২৮/০৭/২০২৪।

জব্দকৃত চালানটির বাজার মূল্য ১০০ কোটি টাকার ঊর্ধ্বে। আমদানিকারক চালানটির এলসি মূল্য ৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার বা ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা দেখিয়েছেন। মেসাস মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স( সিঅ্যান্ডএফ এজেন্ট) বেনাপোল যশোর।

আমদানিকারকের প্রতিনিধি পক্ষে কাজ করছে। পণ্য চালানটি এইচএস কোড ৩০০৪৯০২০ অনুযায়ী ১০ শতাংশ শুল্কহারে রাজস্বের জন্য ৯ লাখ ৯ হাজার ৭৬৩ টাকায় বিল অব এন্ট্রি সাবমিট করেছে। কিন্তু প্রকৃতপক্ষে উক্ত পণ্যের এইচএস কোড হবে ৩০০৪৯০১০।

এবং৫৮.৬০শতাংশ হারে রাজস্বনির্ধারিত হবে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন। ওষুধগুলোর একেকটির দাম একেক রকম।ঘোষণাবহির্ভূত এবং অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত (রেকটিফাইড স্প্রিট) ও চারটি আইটেমের বিপরীতে ৩৮২ আইটেমের বিভিন্ন নামের ওষুধ আমদানি করেছে বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই বিষয়টি বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দাদের অবহিত করলে তারা চালানটি পরীক্ষা করে এনএসআইয়ের গোপন তথ্যের সঠিকতা পায়। সে কারণে পণ্য চালানটি আটক করে খালাস স্থগিত করে দেয় কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম হোমিও মেডিসিন নামে ঘোষণা দিয়ে এই পণ্য চালান আমদানি করে।

পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় এনএসআই এর দেয়া তথ্যে কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা পণ্যটিতে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহল পান। যে কারণে চালানটি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category