বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ফয়সাল রহমান জনি গাইবান্ধায়:: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিকল পাথর বোঝাই ট্রাকে অপর একটি বালু বোঝাই ট্রাকের ধাক্কায় চালক নিহত ও হেলপার হাসপাতালে ভর্তি হয়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম সজিব মিয়া (২৫)। সে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। আহত ট্রাকের হেলপার শাহাদত মিয়া আশংকাজনক অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বগুড়াগামী পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। একই দিকে যাওয়ার সময় বালু বোঝাই ট্রাক এসে বিকল ট্রাকের পিছনে ধাক্কা দিলে বালু বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বালু বোঝাই ট্রাকের চালক তার সিটের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকের ভিতর থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category