বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

গোবিন্দগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

ফয়সাল রহমান জনি ::গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ফুলপাড়া গ্রামে মারুফা বেগম (২১) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মারুফা বেগম ওই গ্রামের ইসরাইল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, মারুফা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। এক মাসে আগে ফুলপাড়া গ্রামের বাসিন্দা ইসরাইল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ে পরে পারিবারিক দরিদ্রতার কারনে তার স্বামী কাজের জন্য ঢাকা যেতে চাইলে সে নানারকম টালবাহানা করে। পরে ইসরাইল জোরপূর্বক ঢাকায় চলে যায়। গত সপ্তাহে তার স্বামী ছুটি নিয়ে বাড়িতে আসে। গতকাল আবার ইসরাইল ঢাকায় যেতে চাইলে সে বাঁধা দেয়। পরে তার স্বামী চুপিসারে ঢাকায় চলে যায়।

এ ঘটনায় মারুফা আজ বিকেলে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।এর আগেও মারুফা বেগমের অন্যত্র বিয়ে হয়েছিল এবং মানসিক সমস্যার কারনে আগের স্বামী তাকে তালাক দেয় বলে জানা যায়।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ গৃহবধুর মরদেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category