বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গোপালগঞ্জে শহরের স্বর্ণপট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি সোনার দোকান

মোঃ শিহাব উদ্দিন
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৬ Time View

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ::গোপালগঞ্জে শহরের স্বর্ণপট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি সোনার দোকান। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্বর্ণের দোকানিরা । বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে শহরের স্বর্ণপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, শহরের স্বর্ণপট্টির শাহজাহান মুন্সির আল মদিনা জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের অসিত বিশ্বাসের মা তারা জুয়েলার্সেও আগুন লেগে যায়।

এতে দুটি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category