শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

গাজীপুর জেলায় ৫টি আসনের মধ্যে ৪টিতে নৌকা বিজয়ী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার:
গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৪টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারী ফলাফলে দেখা গেছে। রোববার দিনভর শান্তিপুর্ন পরিবেশ ভোট গ্রহন সম্পন্ন হয়।সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে মানুষ আসতে থাকে।

বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে।

বেসরকারী ফলাফলে দেখা যায় গাজীপুর-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ৯২ হাজার ৭৮৮টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

গাজীপুর-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ১ লাখ ৩৯ হাজার ৮৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ৮১ হাজার ৮০৪টি ভোট পেয়ে পরাজিত হয়েছে।

গাজীপুর-৩ আসনে নৌকার প্রার্থী রোমানা আলী টুসি এমপি ১ লাখ ২৬ হাজার ১৯৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দি বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭৪টি ভোট পেয়ে পরাজিত হয়েছে।

গাজীপুর-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ টি ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ঈগল প্রতিক নিয়ে ৪৪ হাজার ৪৫টি ভোট পেয়ে পরাজিত হয়েছে।

তবে গাজীপুর ৫ আসনে হয়েছে নৌকার পরাজয়। বর্তমান সংসদ মেহের আফরোজ চুমকি ছিলেন এই আসনের নৌকার মনোনীত প্রার্থী। গত ৩ বার এই আসন থেকে এমপি হিসেবে তিনি দায়িত্ব পালন করলেও এবার প্রবীণ আওয়ামীলীগ নেতা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান এর কাছে পরাজিত হয়েছে।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান ৬২ হাজার ৯৪০ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার মনোনীত প্রার্থী চুমকি ৫০ হাজার ৬৯৬টি ভোট পেয়ে পরাজিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category