বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

মোঃ শাহাদাত হোসেন ::গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারীরা।

শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকরা জানায়, বিভিন্ন সময় গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেয়নি।

শ্রমিকরা আজ (রোববার) সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় অবরোধ সৃষ্টি করে।

এতে ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধর কারণে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

অপরদিকে গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে। শ্রমিকদের সাথে মালিক পক্ষের আলোচনা চলছে বলে শিল্প পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছে। এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category