বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গাজীপুরে পুকুর ও জলাশয় অপদখল পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর মহানগরীর পুকুর ও জলাশয় অপদখল থেকে পুনরুদ্ধার, দূষণমুক্ত ও সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগর শাখার উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগর শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বিপ্লবের সঞ্চালনয় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম আলম, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ হুমায়ন কবীর, মহানগর শাখা যুগ্ম সাধারণ সম্পাদক এড. শাহ আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, ত্রান ও পুর্ণবাসন সম্পাদক মেরাজুল ইসলাম ভুইঁয়া, মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার, কাজী আজিমউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক হামিদ শিকদার, মিলন হাসান, জুয়েল শেখ ও রাকিব হাসান তনু, আশা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জেলা প্রশাসনের এক শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে পুকুর ও জলাশয় দখল হয়েছে। এমনকি এগুলোর কোনো ধরনের সংস্কার করা হয়নি। গাজীপুরের সব জলাশয় আজ মৃতপ্রায়। চিহ্নিত ভুমিদস্যুরা জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে এই দখল দূষণ করছে।

জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, আজ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। তবে দ্রুত খালবিল ও দখলকৃত পুকুর দখলমুক্ত না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category