শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মাসুদ রানা,গাইবান্ধা প্রতিনিধি:
কথায় আছে‘কারো পৌষ মাস,কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই।কারণ,শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তদের মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।

প্রতিবছরের ন্যায় এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে প্রশিকা উন্নয়ন কেন্দ্র।

গাইবান্ধা সদর উপজেলার প্রশিকা বাদিয়াখালী শাখার আয়োজনে গরীব ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রশিকা বাংলাদেশের একটি বে-সরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিকার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় দুর্যোগ ব্যবস্থাপনা,ত্রাণ ও পূনর্বাসন কর্মসুচির আওতায় প্রতিবছরের ন্যায় এবছরও গাইবান্ধা জেলার জন্য ১২০০টি কম্বল বরাদ্দ করেছেন। এই কম্বলগুলো গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর,সাঘাটা ও পলাশবাড়ী উপজেলায় প্রশিকার বিভিন্ন শাখা অফিস থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।আজ (১৫ জানুয়ারী ) সোমবার বিকাল ৩ ঘটিকায় দ্বিতীয় দিনে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী হাইস্কুল মাঠে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহামুদ আল হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফায়েতুল হক পাভেল,জনাব,মোছাঃ আফিয়া আক্তার রূপক,প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক জনাব,মো: কামরুজ্জামান ছামাদ প্রমুখ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন,গাইবান্ধার এলাকা ব্যবস্থাপক জনাব মোঃ রিপন খান, প্রশিকা কালিরবাজার শাখার ব্যবস্থাপক জনাব, মো: সাইফুল ইসলাম, বোনারপাড়া শাখার ব্যবস্থাপক জনাব, মোঃ মোশারফ হোসেন, নাকাইহাট শাখার ব্যবস্থাপক জনাব, মো: সুজন আলী, উন্নয়ন কর্মী মো: শামীম মিয়া,অলক কুমার, মোছা: পারভীন আক্তার, জন ফ্লেবিয়ান গোমেজ, মো: মনির আহম্মেদ, মুকুল কুমার, মো: রোহান মিয়া, মো: শফিকুল ইসলাম, মো: আনিছুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাদিয়াখালী শাখার শাখা ব্যবস্থাপক জনাব,মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রশিকার বিভিন্ন কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রশিকা গাইবান্ধা ও ফুলছড়ি উন্নয়ন এলাকার সর্বস্তরের কর্মীবৃন্দ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category