বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

গাইবান্ধায় বিজিবি সদস্য বহনকারী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাস সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

মাসুদ রানা,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে বিজিবি সদস্যদের বহন করা পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে পিকআপ ভ্যানের চালক মুন্না মিয়া (৩৫ ) নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিজিবির ৫ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

নিহত পিকআপ ভ্যানচালক মুন্না মিয়ার বাড়ী পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায়। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পলাশবাড়ীর রাইচমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,পিকআপ ভ্যানে বিজিবির একটি দল টহলে ছিলেন। বগুড়া থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে বিজিবির ৫ সদস্য ও পিকআপ ভ্যানের চালকসহ বাসের ২ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।সেখানে চিকিৎসাধীন পিকআপ ভ্যানচালক মুন্না মারা যান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বনিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category