শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

গাইবান্ধায় চুড়ি পট্টিতে আগুন পুড়লো ১৫টি দোকান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৯৭ Time View

গাইবান্ধায় চুড়ি পট্টিতে আগুন পুড়লো ১৫টি দোকান

গাইবান্ধা জেলা প্রতিনিধি:-গাইবান্ধা জেলা শহরের কাচারি বাজারের চুড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,রাতে হঠাৎ করেই একটি দোকানে আগুন দেখতে পায় পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে চুড়ি পট্টির ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করেন। কিন্তু আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে ১৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে চুড়ি, ফিতা,ফটকা,সুতা ও ঝুটসহ কসমেটিকসের দোকান। এসব দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পরপরেই আগুনের ঘটনা ঘটায় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বিএফএম জানান,আগুনের খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসসহ ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানান,ধারণা করা হচ্ছে,শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ১৫ মালিকের ছোট-বড় ১০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category