রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

গলাচিপায় নদীতে মাছ ধরায় ৯ জেলেকে বেধম মারধর জেলেদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

সঞ্জিব দাস,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি:-পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুনমুখা নদীতে ইলিশ জাল ফেলতে বাধা ও মারধরের প্রতিবাদে বোয়ালিয়া স্লুইস ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জেলেরা। বুধবার দুপুর ২টায় গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া স্লুইসগেট সংলগ্ন বরফ কলের সামনে শতাধিক জেলেরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন জেলেরা। মিছিলটি বরফকল থেকে শুরু করে বোয়ালিয়া স্লুইস ঘাটে এসে শেষ হয়। মিছিল শেষে জেলে সুজন ও পিয়ারা বেগম বলেন,আমরা নদীতে বুধবার সকালে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলতে চাইলে বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রাহাত খানের নেতৃত্বে রবিউল খান,তোফায়েল খা,সম্রাট খান,আবির খান,মশিউর খান,ফয়সাল খান,সুমন খান,সুজন হাওলাদারসহ আরো অনেকে লাঠি সোটা ও রামদা নিয়ে এসে অর্তকিত হামলা করে আমাদেরকে কুপিয়ে গুরুতর আহত করেন। আহতারা হলেন,সুজন খাঁন (৩২),পিয়ার বেগম (৪৫),শহিদ জোমাদ্দার (৩২),হোসনেয়ারা বেগম (২৮),রুবেল সরদার (২৬),সাবু (২৭),আলোমগীর (২২),চানভানু (২৫),পারভিন (২৫)। স্থানীয় জেলেরা তাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ হেলাল উদ্দিন বলেন,আমি অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই স্থানে পুলিশ পাঠিয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category