বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
‎সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় ১ জনকে আটক করেছে পুলিশ আল্লাহকে খুশি করতে চাইলে এতিমদের মাথায় হাত রাখুন বিজয়নগরে প্রবাসী প্রতারণা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার

গফরগাঁওয়ে প্রকাশ্যে চিকিৎসককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

গফরগাঁওয়ে প্রকাশ্যে চিকিৎসককে কুপিয়ে হত্যা,আটক ১ খুনির বাড়িতে উত্তেজিত জনতার অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধিঃ- ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাইথল ইউনিয়নে হারুন অর রশীদ (৫৫)নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ঘটনা ঘটেছে। আজ(১৫ জানুয়ারি)সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গয়েশপুর বাজারে এ ঘটনা ঘটে।হত্যাকারী গয়েশপুর বাজারের পল্লী ডাক্তার শাহাবুদ্দিনের ছেলে রুবেল মিয়া( ৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে,পল্লী চিকিৎসক হারুন রশীদ কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। বাজারে চা পান করতে গেলে তার উপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রুবেল। ফলে ঘটনাস্থলে নিহত হয় ঐ হোমিও চিকিৎসক। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পাগলা থানা পুলিশ ৪টি ফাঁকা গুলি ছোঁড়ে। এঘটনায় গফরগাঁও উপজেলা পাগলা পাইথল ইউনিয়ন চেয়ারম্যান আফতাব ঢালী হোমিও ডাঃ হারুনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার ধরে রুবেল মাস্তানকে দিয়ে হারুনকে প্রকাশ্য কুপিয়ে হত্যাকান্ড ঘটনা ঘটায় বলে জানায় এলাকাবাসী।

নিহত হারুন অর রশিদ ওই ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। গয়েশপুর বাজারে তার একটি বাড়ি রয়েছে।সেখানেই তিনি ফিরোজা হোমিও হল নামে ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘ দিন ধরে হোমিও চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। ঘাতক রুবেল একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পাগলা থানা পুলিশ ৪টি ফাঁকা গুলি ছোঁড়ে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,ঘাতক রুবেলকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category