শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

গণসংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬০ Time View

শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা প্রতিনিধি:
খুলনা-৬ পাইকগাছা-কয়রার নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌরসভা মাঠে পৌর পরিষদ, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি, দলিল লেখক সমিতি, জুয়েলার্স সমিতি, নার্সারী মালিক সমিতি সহ বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে রশীদুজ্জামানকে এ সংবর্ধনা প্রদান করা হয়। গণ সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মোঃ রশীদুজ্জামান বলেন, উপক‚লীয় এ জনপদের মানুষ যে ভালোবাসা আমাকে উপহার দিয়েছে এ ভালোবাসা আমি হৃদয়ের শোকেসে সাজিয়ে রাখবো। সারাজীবন এ অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, আছের আলী মোড়ল, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার, আলহাজ¦ মুনছুর আলী গাজী, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, জিএম ইকরামুল ইসলাম, শেখ ইকবাল হোসেন খোকন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, কাউন্সিলর কবিতা দাশ, আসমা আহম্মেদ, এসএম তৈয়েবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও ময়না বেগম। এরআগে শপথ অনুষ্ঠান শেষ করে সোমবার দুপুরে নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানান সংসদ সদস্য রশীদুজ্জামান। পরে বিকালে নির্বাচনী এলাকার প্রবেশ দ্বার কাশিমনগর পৌছালে সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এরপর কপিলমুনি পীর জাফর আউলিয়ার মাজার জিয়ারত করেন। পরে পথে পথে তোরণ ও ফুল দিয়ে অভিনন্দন জানান এলাকার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category