সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগে নেমেছেন তাঁর ছেলে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।

ইপিজেড থানাধীন বন্দরটিলা ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আয়োজিত এই গণসংযোগ কর্মসূচিতে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।এ সময় নেতাকর্মীদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয় এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে বাবার রাজনৈতিক আদর্শ,গণতন্ত্র ও ভোটাধিকার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হয়।

গণসংযোগ চলাকালে ইসরাফিল খসরু এলাকাবাসীর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করেন।কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান,দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-১১ আসনে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।তাঁর পক্ষে সরাসরি মাঠপর্যায়ে গণসংযোগ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এই কর্মসূচিতে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।উপস্থিত ছিলেন, নগর বি এন পির সদস্য,ও ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর,শরফরাজ কাদের রাসেল, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি,৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন,৩৯ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান,মোহাম্মদ রাশেদুল আলম,মোঃ শাহজাহান ও মোঃ শরিফ (সহ-সভাপতি,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি),মোঃ সুমন(ওয়ার্ড বিএনপি নেতা)এবং মোঃ আকিফ জাবেদ (সদস্য সচিব, ইপিজেড থানা ছাত্রদল)মোঃ শাহেদ হোসেন,

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও গণসংযোগে অংশ নেন।তাঁদের মধ্যে ছিলেন মোঃ জাহেদ আনসারী (আহবায়ক,বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, ইপিজেড থানা শাখা),মোঃ শিহাব (সিনিয়র যুগ্ম আহবায়ক),মোঃ সিদ্দিক(যুগ্ম আহবায়ক),মোঃ কবির (মহানগর তাঁতীদল),মোঃ হাসান (সদস্য সচিব,তাঁতীদল),মোঃ ইদ্রিস মুন্সি(মহানগর যুগ্ম আহবায়ক)এবং মোঃ রহমত উল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে,আগামী দিনগুলোতে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। ধারাবাহিক এই মাঠপর্যায়ের কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category