বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কোস্ট গার্ড ও র‍্যাবের যৌ’থ অ’ভি’যা’নে ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-৭

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি ::কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ রোহিঙ্গা সাতজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব। বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

আটকরা হল— মো. ইয়াসিন (৫৬), মো. মোস্তফা (৩৩), মো. ইলিয়াছ (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), মো. জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। আটকরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যদের যৌথ একটি দল অভিযান চালায়। এসময় পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা ইঞ্জিন চালিত সন্দেহজনক একটি ট্রলার দেখলে আভিযানিক দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

এতে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category