বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

কোটা সংস্কারের দাবিতে একত্রে মহাসড়ক অবরোধ করল রাবি-রুয়েট শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

রাবি প্রতিনিধি:: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এসময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

বুধবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

এর আগে, সকাল ১১টার দিকে সকল হল থেকে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে এক বিশাল মিছিল নিয়ে
ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় রাজশাহী থেকে ঢাকাগাম সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ এমনসব স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে পুরো ঢাকা-রাজশাহী মহাসড়ক।

কোটা সংস্কার আন্দোলনে যোগ দেওয়া আবির মাহমুদ বলেন, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছি। তবে অনেকদিন যাত্রীদের কথা চিন্তা করেছি এখন আর করবো না। আমরা দিনব্যাপী আন্দোলন চলমান রাখবো। আমাদের দেশে শিক্ষিত যুবকের অভাব নেই কিন্তু তারপরও এই কোটার মাধ্যমে চাকরি দিয়ে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এর দায় কার? কোটা পদ্ধতির সংস্কার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবো।

এসময় রুয়েটের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমরা রুয়েটের সকল শিক্ষার্থী আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাত্মতা পোষন করেছি। শিক্ষার্থীদের সম্মেলিত প্রচেষ্টায় সম্ভব আমাদের এ আন্দোলন বাস্তবায়ন করা। আমরা আজকে দিনব্যাপী আন্দোলন করবো। আপিল বিভাগ রায় না দিয়ে আজও চার সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। তারা এখনো শিক্ষার্থীদের পক্ষে রায় দিচ্ছে না। রায় আমাদের পক্ষে না আসা পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আমান উল্লাহ খান বলেন, আমরা সারা বাংলাদেশের সাথে একাত্মতা পোষণ করে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত সারাদেশের সাথে একাত্মতা পোষণ করে আমাদের আন্দোলনও চলমান থাকবে।

এসময় প্রায় এক হাজার শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে অবস্থান নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category