কোটালী পাড়ায় ঘাঘর বাজার বনিক সমিতির ইফতার মাহফিল
শেখ কামরুজ্জামান,কোটালী পাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :-গোপালগঞ্জের কোটালী পাড়া উপজেলায় ঘাঘর বাজার বনিক সমিতির আয়োজনে,উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে,ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এর অফিসে,জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক ইফ ও দোয়া মাহফিল এর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঘাগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামালের অফিসকক্ষে বিকেল ৫:৩০ মিনিটে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার,সাবেক কোটালীপাড়া পৌর মেয় ওহিদুল ইসলাম হাজরা, কোটালীপাড়া পৌর মেয়র মতিউর রহমান হাজরা, কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা,আয়োজকে ছিলেন ঘাঘর বাজার বণিক সমিতির সম্মানিত সদস্য ইউসুফ আলী দারিয়া,সিরাজ তালুকদার, নান্নু হাওলাদার সহ সকল শ্রেণীর ব্যবসায়িক নেতৃবৃন্দ, অনুষ্ঠান তত্ত্বাবধানে সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দারিয়া উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।