বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

কোটালী পাড়ায় জাতীয়তা বাদী দল বি এন পির দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৯৭ Time View

কোটালী পাড়ায় জাতীয়তা বাদী দল বি এন পির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফজর আলী শিকদার,কোটালী পাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাা জাতীয়তাবাদী দল বি এন পি’,যুবদল,অঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল পাঁচটায় কোটালীপাড়া পৌরসভার সাবেক কমিশনার ওয়ালিউর রহমান হাওলাদার এর বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া উপজেলা

বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এর সভাপতিত্বে ,বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার,সাংগাঠনিক সম্পাদক ফায়েক উজ্জামান শেখ,সদস্য এইচ এম আবুল বাসার (বাচ্চু),পৌর বি এন পির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,সাংগাঠনিক সম্পাদক আঃ হাকিম খলিফা,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মান্নান শেখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহতায়ালা যেন দ্রুত সুস্থতা দান করেন,এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহতায়ালা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তিনি আরো বলেন,অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এই কোটালীপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র এই সংগঠনকে ধরে রেখেছি এবং এর জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছে।আজকে আমাদের সুদিন এসেছে তবুও কোটালীপাড়ার জনগণের মধ্য থেকে কোন ভাই যদি তাদের ভুল বুঝতে পেরে আমাদের কাছে এসে সহযোগিতা চায় তাহলে তাদের জন্য আমাদের দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে ।এ সময় উক্ত সভায় উপজেলা যুবদলের অনামিকা ফকির,ছাত্রদলের মোঃ লালন, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সোলেমান মিয়া,উত্তর কোটালীপাড়ার যুবদল নেতা খন্দকার রাসেল,
দৈনিক শেষ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এইচএফ এম জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষ মিলাদ,দোয়া ও মোনাজাত শেষ করে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category