বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কোটালীপাড়ায় ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি::
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে গোপালগঞ্জের  কোটালীপাড়ায় মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।আজমঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে কোটালীপাড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার এবং কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসারের কাছে  অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষকেরা।
এসময় বক্তারা বলেন, প্রাথমিকে লেখাপড়া করেই একজন শিক্ষার্থী মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গ্রাজুয়েশন শেষ করে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর বা সচিবালয়ে দায়ীত্ব পালন করেন।

অথচ প্রাথমিক বিদ্যালয়ে একজন সন্তানকে যে শিক্ষক হাতেখড়ি দিল তার বেতন ১৩ তম গ্রেডে পাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা আবেদন করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করবে। বর্তমান সময়ে একজন সহকারী শিক্ষকের ১৩তম গ্রেডে বেতন-ভাতা দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

অসংখ্য শিক্ষক পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন । অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি, উনি যেন আমাদের বিষয়টি মেনে নেন।’
এ সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন অলিউল্লাহ হাওলাদার, শিপন ঘরামী, রসময় রত্ন, মাসুদুর রহমান, অসিকুর হাওলাদার, ইব্রাহিম শিকদার, গোলাম মোস্তফা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category