বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কোটালীপাড়ায় দিনে দুপুরে ডাকাতি যুবকের মৃত্যু

শেখ কামরুজ্জামান রানা
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৭ Time View

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:: গোপালগঞ্জের কোটালী পাড়ার লাকিরপাড় গ্রামে দিনে দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাত দল বাড়ির মালিকের একমাত্র ছেলে প্রতিবন্ধী পিয়াস মজুমদার (২৪ )এর হাত-পা বেঁধে হত্যা করে। ঘরের নগদ আড়াই লক্ষ টাকা- স্বর্ণালংকার সহ মালামাল লুট করে পালিয়ে যায়।

আজ মঙ্গলবার ১১ মার্চ দুপুরে কোটালীপাড়া উপজেলার ইউনিয়নের লাকিরপার গ্রামে এ ঘটনা ঘটে। পিয়াস মজুমদার ওই গ্রামের পল্লী চিকিৎসক পল মজুমদারের ছেলে।

ঘটনাস্থলে গেলে এলাকার জন গন জানায় পল্লী চিকিৎসক পল মজুমদার ও তার চাকুরিজীবী স্ত্রী তাদের একমাত্র সন্তান পিয়াস মজুমদারকে ঘরে রেখে পেশাগত কাজে কর্মস্থলে যায়।দুপুর ১২ টার পর পর পল মজুমদার বাড়ি ফিরে ছেলেকে ডেকে না পেয়ে দরজা খুলে দেখেন বাড়ির সব মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে কাথা- কম্বল দিয়ে ঢাকা হাত-পা বাঁধা উপুড় অবস্থায় দেখতে পায়। পল মজুমদারের চিৎকারে এলাকার লোকজন বাড়িতে ভিড় জমায়। এলাকার লোকজনের সহায়তায় পিয়াস মজুমদারকে দ্রুত কোটালীপাড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার পিয়াস কে মৃত্যু ঘোষণা করে। পল মজুমদারের অভিযোগ তার ছেলে পিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন মঙ্গলবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে পল মজুমদারের ঘরের ভিতরে ঢুকে তার প্রতিবন্ধী ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে হত্যার পর পালিয়ে যায়।কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন।
১১/৩/২০২৫ ইং
০১৭১৮০৬৬০১৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category