রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

কুড়িগ্রামে কুখ্যাত মাদক কারবারি নয়ন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৫০ Time View

রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় ১৬ টি মাদক মামলার আসামি মোঃ নয়ন মিয়া (৩২) কে ১০১ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।কুড়িগ্রামের উলিপুর থানার একটি টিম গতকাল (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১২:০০ ঘটিকার সময় উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজারস্থ পাকা রাস্তার পশ্চিমে ঈদগাহ মাঠের উত্তর পূর্ব কোন হতে উলিপুর দক্ষিণ উমানন্দ গ্রামের কুখ্যাত মাদক কারবারি পূর্বের ১৬ টি মাদক মামলার আসামি মোঃ নয়ন মিয়া (৩২) কে ১০১ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারির নয়ন এর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা সহ বিভিন্ন জেলায় পূর্বের ১৬ টি মাদক মামলা রয়েছে। আবারো উলিপুর থানা পুলিশ তাকে ইয়াবাসহ হতেনাতে গ্রেফতার করেছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category