শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

কুড়িগ্রামের অটোগাড়ির ধানের বস্তা থেকে ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

কুড়িগ্রামের অটোগাড়ির ধানের বস্তা থেকে ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম এসআই নিরস্ত্র এনামুল হক এর নেতৃত্বে আজ ৫ এপ্রিল ২০২৪ দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী থানাধীন খামার পত্র নাবিস ঘাটের পার এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটোগাড়িতে অভিনব কায়দায় তিনটি ধানের বস্তার মধ্যে নয়টি ছোট ছোট বস্তায় ফিটিংকৃত অবস্থায় ২৯৪ বোতল ফেনসিডিলসহ ভূরুঙ্গামারী থানাধীন পশ্চিম ভোটহাট এলাকার কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ নাদিম (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দীর্ঘক্ষণ ক্যামোফ্লাজ ও কমিউনিকেশন্সের পরে এই অটোসহ ২৯৪ বোতল মাদক উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন,আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। গ্রেফতারকৃত মাদক কারবারি নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেন্সিডিল পরিবহনের চেষ্টা করেছিলো। ভূরুঙ্গামারী থানা পুলিশের চৌকস অভিযানে তা ব্যর্থ হয়। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সকল স্বার্থের উর্ধে উঠে সকল অংশীজন,সুশীল সমাজ,সাংবাদিক,লোকাল এলিটস সহ সম্মিলিত সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার সনির্বন্ধ অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category