বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম

কুলাউড়া প্রতিনিধি:-কুলাউড়ায় রাজনীতিতে’দ্বৈত সদস্যপদ’বিতর্ক: আওয়ামী তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা রাজনীতিতে এখন তীব্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে এক নেতার’দ্বৈত সদস্যপদ’কে ঘিরে।কুলাউড়া উপজেলা আওয়ামী তাঁতীলীগের সদস্য সচিব মোঃ নোমান আহমদ এর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি কর্মী সভায় যোগ দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত।

গত বৃহস্পতিবার,ডিসেম্বর ১১ তারিখে রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির এক কর্মী সভায় উপজেলা আওয়ামী তাঁতীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নোমান আহমদ বক্তব্য রাখেন বলে জানা যায়।এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।একই ব্যক্তি কীভাবে আদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত দুটি দলের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন,এই প্রশ্ন তুলে ফেসবুকে নানা মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা।

আলোচনার জবাবে রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিপন আহমদ একটি কঠোর বার্তা দেন।তিনি নিশ্চিত করেন যে নোমান আহমদ তাঁদের ৮নং রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির ২০২৩ সালের ঘোষিত কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন,যা উপজেলা কমিটির তৎকালীন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের অনুমোদিত।

সমালোচকদের উদ্দেশে রিপন আহমদ বলেন, “নোমান আহমেদ কালকের সভায় বক্তব্য দেওয়ায় কাদের গায়ে জ্বলা আরম্ভ হয়েছে আমাদের ভালোই জানা আছে।বেশি জ্বলা পুরা অইলে মলম লাগাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category