বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

কুমিল্লায় সমাজকর্মী নুরুল হক হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৫ Time View

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি::ব্যাপক আলোচিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ছোট ধুশিয়া এলাকার ২০১১ সালে সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো.জাহাঙ্গীর হোসেন এ রায় দেন,দণ্ডপ্রাপ্ত সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে,বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বাদী পক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,মো.মাছুম (৩৫),তাজুল ইসলাম (৩২), মো.মোস্তফা (২৪),মো.কাইয়ুম (২৫) মো.কাইয়ুম (২৮) মো.তবদুল হোসেন (৪০),মো.নানু মিয়া (৪০),মতিন মিয়া (৪০) সাইদুল ইসলাম (২৪), বাবুল মিয়া (২৫) সফিকুল ইসলাম (৩৫) মো.সফিকুল ইসলাম (২৮), মোসলেম মিয়া (৪৫),মো. হেলাল মিয়া (২৫),বিল্লাল হোসেন (৩০),আবদুল আউয়াল (৩০)।

আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন বলেন,নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন আসামি ছিলেন,পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন,রায় প্রদানের সময় আদালতের এজলাসে ১১ জন আসামি উপস্থিত ছিলেন,অপর ৭ আসামি পলাতক রয়েছেন,মামলার বিচার চলাকালে দুই আসামি মৃত্যুবরণ করেন এবং দুজনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক,এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার বাদী নুরুল হকের ছেলে শরিফুল ইসলাম বলেন,জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশের রায়ে ক্ষিপ্ত হয়ে মামলার এক নম্বর আসামি মো. মাসুমসহ অন্যান্য আসামিরা মিলে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার বাবা নুরুল হককে ধারাল অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করে,এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়,তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট প্রদান করে,বিজ্ঞ বিচারক আজকের এ মামলার রায় প্রদান করেছেন। আমি এতে সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category