বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

কুড়িগ্রাম উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রামপ্রতিনিধি::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রত ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান লালন(৩০) কে গত ২৫/১২/২৪ বুধবার রাতে  ধামশ্রেনী ইউনিয়নের খেয়ারঘাট বাজার থেকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ প্রশাসন।

তিনি ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আওয়ামী আমলে এলাকায় মাদক, চাঁদাবাজি, দাঙ্গা সহ সবধরনের অপরাধ সংগঠিত হতো লালন ও তার গ্যাং এর মাধ্যমে এলাকার স্থানীয় সূত্র এটি নিশ্চিত করেছে। এলাকার স্থানীয় সূত্র আরো জানায় তার বাবা নুরুল হক ধামশ্রেনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামী লীগ ইউনিয়ন কমিটির সদস্য। ঐ ইউপি সদস্য  তার প্রতিপক্ষের উপর ছেলে লালন ও তার গ্যাং এর মাধ্যমে দমন-পীড়ন চালাতেন।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থে‌কে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে। এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category