শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কুড়িগ্রামে পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ৯৮০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

রফিকুল ইসলাম রফিক ::কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম অদ্য ০৯ অক্টোবর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নস্থ মফিজমোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করাকালে সন্দেহভাজন একটি ট্রলিকে থামানোর সিগনাল দিলে ট্রলির ড্রাইভার পুলিশ দেখে পালিয়ে যায়।

পরবর্তীতে চেকপোস্টে নিয়োজিত পুলিশ টিম উক্ত ট্রলিটি তল্লাশি করে পেছনের বডিতে ছোট বড় বিভিন্ন আকৃতির ০৬টি পোটলায় মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রলি জব্দ করে।

অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি অভিযানে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউপির সুখেরবাতি কারীপাড়া এলাকা থেকে মাদক কারবারি মোঃ আব্দুল মান্নান মন্ডল (৪৮) এর নিজ বসতবাড়ি থেকে ৯৮০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ২৪ কেজি গাঁজা ও রৌমারীতে ৯৮০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category