শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কুড়িগ্রামের উলিপুরে ৭দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View
Oplus_131072

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি::
‘উলিপুর বই মেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৭ দিন ব্যাপী ২৯ তম বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

উলিপুরের ঐতিহ্যবাহি সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান “ফ্রেন্ডস ফেয়ার” এর এই আয়োজন টানা ২৯ বছরে পদার্পন করল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে আয়োজিত ৭ দিন ব্যাপী এ বই মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন।

তিনি বলেন, একটি উপজেলা শহরে ২৯ বছর ধরে বইমেলা হচ্ছে—এটি আমাদের সংস্কৃতির জন্য আশা জাগানিয়া ঘটনা। আমি এই বইমেলার সাফল্য কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, কলামিষ্ট ও প্রথম আলো’র যুগ্ন সম্পাদক সোহরাব হোসেন।

তিনি মেলা চত্ত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন, এন.এসআমীন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আক্তার আমীন।

সপ্তাহব্যাপী এই বইমেলার মঞ্চে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উলিপুর ফ্রেন্ডস ফেয়ার সভাপতি রেজয়ানুল করিম লালনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, এলাকার শিক্ষক, কৃতি শিক্ষার্থী, সমাজসেবক ও সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category