শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ১২ হাজার কেজি অপরিপক্ক আম ধ্বংস

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৫৭ Time View

মাসুদ পারভেজ:

অতিরিক্ত মুনাফার লোভে নির্দিষ্ট সময়ের আগেই অপরিপক্ক আম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতের তৎপরতা শুরু করেছে অসাধু চক্র। মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকে পাকানো হচ্ছে এসব আম।

জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের রুখতে মাঠে নেমেছে প্রশাসন। ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে বিষাক্ত ক্যামিকেলে পাকানো প্রায় ১২ হাজার কোজি আম ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চাম্পাফুল কালীবাড়ি এলাকায় ও বুধবার বেলা ১০ টায় উপজেলা ক্যাম্পাসে এ আম জব্দের পর গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর কুমার দাস ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে কালীবাড়ি বাজার এলাকায় বুধবার বেলা ১০ টার দিকে উপজেলা নলতা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকায় নিয়ে যাওয়ার প্রাক্কালে প্রায় ১২ হাজার কেজি গোবিন্দভোগ আম জব্দ করা হয়।

তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর পূর্বে মালিকপক্ষ পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আমগুলো অপুষ্ট ও ক্যামিকেলে পাকানো বলে নিশ্চিত হয়ে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ কেজি অপরিপক্ক আম ধ্বংস করা হয়।

গত ২৮ এপ্রিল সাতক্ষীরা জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সাতক্ষীরার উপপরিচালক এক বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা জেলায় এ বছর আমের মুকুল দেরীতে এসেছে। এখন পর্যন্ত জেলার কোথাও গোবিন্দভোগ/হিমসাগর/ল্যাংড়া আম পরিপক্ক অবস্থায় উপনীত হয়নি। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করে আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ করবে। সে মোতাবেক গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত করতে হবে। অসদুপায় অবলম্বনে পাকানো অপরিপক্ক আম খাদ্য হিসেবে গ্রহণে ঝুঁকি রয়েছে জানিয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। অসদুপায় উপায় অবলম্বনে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category