বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

কালিগঞ্জে ভোটের আগে নৌকার নির্বাচনী অফিসে আগুন, দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত!

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারী) রাত ২ টার দিকে ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ থানা ভবনের কয়েক গজ দুরে ।

কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ (৪৮) জানান, শনিবার রাত ২ টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরার নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কালিগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভস্মিভূত হয়ে যায়। একই সাথে রাজ টেলিকম ও এশিয়া স্টীল এন্ড থাই এ্যালূমিনিয়াম নামক দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাশের একটি বসতঘরও আংশিক পুড়ে গেছে।

এ খবর জানতে পেয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন, সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ এজাজ আহম্মেদ স্বপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাশিমাড়ি ইউপির চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শনিবার বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে আসেন।

সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন পরিদর্শন করে জানান, রাজনৈতিক প্রতিহিংসায় এ ঘটনা ঘটেছে। অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের পূর্বমুহূর্তে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category