বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

কাজিপুরে কৃষিজমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ Time View

কাজিপুরে কৃষিজমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট

লিমন খান,কাজিপুর(সিরাজগঞ্জ):-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ লক্ষিপুর, চালিতাডাঙ্গা,কাজিপুর এবং চকপাড়া,মাইজবাড়ী, কাজিপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।অভিযানে কৃষিজমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার দায়ে ০২টি মামলায় সংশ্লিষ্ট দুইজনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব নাঈমা জাহান সুমাইয়া,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,কাজিপুর,সিরাজগঞ্জ। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় কাজিপুর থানার একটি চৌকস পুলিশ টিম সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিল।

প্রশাসন জানায়,কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category